বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

রমজান উপলক্ষে ৮০০ পণ্যের দাম কমালো কাতার

মোহাম্মদ খাইরুল আমিন 23 মার্চ 2022, 09:12 সকাল 285 বার পঠিত
রমজান উপলক্ষে ৮০০ পণ্যের দাম কমালো কাতার

আগামী এপ্রিল মাস থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। জানা যায়  এ রমজান  উপলক্ষে ৮০০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছে কাতার সরকার।

পবিত্র রমজান মাস উপলক্ষে গত (২২ মার্চ) কাতারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে।

আজ বুধবার (২৩ মার্চ) থেকেই আট শতাধিক পণ্যে মূল্যছাড় কার্যকর হবে। রমজান মাসের শেষ পর্যন্ত চলবে এ কার্যক্রম। তাদের এ উদ্যোগে সহযোগিতা করছে দেশটির প্রধান শপিংমল ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো।

কাতার সরকারের ঘোষণা অনুসারে, এ বছর রমজান উপলক্ষে দাম কমানো পণ্যগুলোর মধ্যে রয়েছে মধু, ময়দা, সেরেয়াল, দই ও দুগ্ধজাত পণ্য, গুঁড়া ও তরল দুধ, পনির, জুস, চিনি, কফি, খেজুর, খনিজ ও বোতলজাত পানি, লেবু, চাল, হিমায়িত শাকসবজি, মুরগি, ডিম, মাংস, ভোজ্যতেল, চা, ঘি, লবণ, অ্যালুমিনিয়াম ফয়েল, কাগজের ন্যাপকিন, ডিটারজেন্ট, ময়লার ব্যাগ, ব্যক্তিগত পরিচ্ছন্নতা পণ্য প্রভৃতি।