শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রেমিট্যান্সে থাকছে ২ শতাংশ হারে নগদ প্রণোদনা

অনলাইন নিউজ পোর্টাল 04 জুন 2021, 08:16 সকাল 893 বার পঠিত
রেমিট্যান্সে থাকছে ২ শতাংশ হারে নগদ প্রণোদনা

প্রবাসী কর্মীদের আয় বাড়াতে বাজেটে রেমিট্যান্স খাতে ২ শতাংশ হারে নগদ প্রণোদনা অব্যাহতই থাকছে। করোনা সঙ্কটে জীবন-জীবিকায় প্রাধান্য দিয়ে ‘সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ’ শিরোনামে ২০২১-২২ অর্থবছরে বাজেটে এই প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার বিকেলে অর্থমন্ত্রী এই বাজেট পেশ করেন।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ঘোষিত প্রবাস আয়ের উপর ২ শতাংশ হারে নগদ প্রণোদনা অব্যাহত রাখা এবং অর্থ পাঠানোর প্রক্রিয়া সহজীকরণ করার ফলে প্রবাস আয়ের ক্ষেত্রে এ ঈর্ষণীয় প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে। কোভিড মহামারিকালে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দাজনিত কারণে রফতানি বাণিজ্যের প্রবৃদ্ধি নিয়ে আমরা যখন অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছি, তখন প্রবাস আয়ের এ অভাবনীয় সাফল্য আমাদের স্বস্তির মধ্যে রেখেছে।