বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

রাশিয়ায় বিষাক্ত মদ পানে ১৮ জনের মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল 17 অক্টোবর 2021, 11:02 দুপুর 281 বার পঠিত
রাশিয়ায় বিষাক্ত মদ পানে ১৮ জনের মৃত্যু

আবারও বিষাক্ত মদ পানে ১৮ জনের মৃত্যু হয়েছে রাশিয়ায় । গতকাল শনিবার ইয়েকাতেরিনবার্গ শহরে এ ঘটনা ঘটেছে বলে রাশিয়ার ইনভেস্টিগেটিভ কমিটি জানিয়েছে।

ইনভেস্টিগেটিভ কমিটি এক বিবৃতিতে জানায়, ওই ১৮ জন মিথেনলযুক্ত মদ পান করেন, যা সাধারণত শিল্প-কারখানায় ব্যবহার করা হয়ে থাকে। ফলে তাদের মৃত্যু হয়। ভুক্তভোগীরা ৭ থেকে ১৪ অক্টোবরের মধ্যে একদল লোকের কাছ থেকে এই অ্যালকোহল আনেন। ওই দলের দুজনকে আটক করা হয়েছে।
এর আগে এক তদন্তে বেরিয়ে আসে, রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এক সপ্তাহের মধ্যে বিষাক্ত মদ পান করে ৩৪ জনের মৃত্যু হয়। অতীতেও অ্যালকোহল পানে রাশিয়ায় গণমৃত্যুর মর্মান্তিক ঘটনা ঘটেছে। ২০১৬ সালে সাইবেরিয়ায় মিথেনলযুক্ত অ্যালকোহল পানে ৭৭ জনের মৃত্যু হয়।