বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

রাশিয়ার একটি স্কুলে বন্দুকধারীদের হামলায় ১১ জন নিহত

অনলাইন নিউজ পোর্টাল 11 মে 2021, 08:01 রাত 787 বার পঠিত
রাশিয়ার একটি স্কুলে বন্দুকধারীদের হামলায় ১১ জন নিহত

রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি স্কুলে বন্দুকধারীদের হামলায় ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১০ শিক্ষার্থী ও একজন শিক্ষক রয়েছেন বলে সংবাদমাধ্যম জানিয়েছে। মঙ্গলবার (১১ মে) সকালে রাশিয়ার তাতারস্তানের রাজধানী কাজানের একটি স্কুলে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রের বরাতে রাশিয়ার গণমাধ্যম জানায়, অজ্ঞাত দুই বন্দুকধারী ওই স্কুলে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। সেই সঙ্গে স্কুলের ভবনে বোমা বিস্ফোরণ ঘটায়।

এক প্রত্যক্ষদর্শী জানান, স্কুলের ভবনে বিকট বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে। সেই সঙ্গে প্রচুর ধোঁয়া নির্গত হচ্ছে।

এদিকে ১৭ বছর বয়স্ক একজন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

লেবার ডে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত রাশিয়ার নাৎসি জার্মানিকে পরাজিত করার ৭৬তম বার্ষিকী উপলক্ষে ১১ দিনের ছুটি শেষে স্কুল খোলার পরেই এ ঘটনা ঘটল।