বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে থাকছেন না সৌদি যুবরাজ!

মোহাম্মদ খাইরুল আমিন 19 সেপ্টেম্বর 2022, 08:37 সকাল 223 বার পঠিত
রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে থাকছেন না সৌদি যুবরাজ!

রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে অংশ নিচ্ছেন না সৌদি আরবের ক্রাউন প্রিন্স (যুবরাজ) মোহাম্মদ বিন সালমান। খবর বিবিসি’র।

জানা যায় ,সাংবাদিক জামাল খাশোগি হত্যাসহ নানা ঘটনায় জড়িত থাকার অভিযোগে বরাবরই সৌদি যুবরাজের সমালোচনা করে আসছে পশ্চিমা মানবাধিকার সংস্থাগুলো। এবারও রানির শেষকৃত্যের অনুষ্ঠানে যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে আমন্ত্রণ জানিয়ে সমালোচনার মুখে পড়ে ব্রিটিশ রাজপরিবার।

তবে সৌদির যুবরাজ রানি এলিজাবেথের শেষকৃত্যে অংশ না নিলেও চলতি সপ্তাহের শেষ দিকে সৌদি যুবরাজ ব্রিটেন সফর করবেন এমনটাই জানিয়েছে ব্রিটেনের সৌদি দূতাবাস ঘনিষ্ঠ একটি সূত্র।

 তবে যুবরাজের বদলে রানির শেষকৃত্যে অংশ নিতে পারেন সৌদি রাজ পরিবারের আরেক সদস্য যুবরাজ তুর্কি আল ফয়সাল, এমনটাই জানিয়েছে ব্রিটেনের পররাষ্ট্র দফতরের একটি সূত্র।