শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রামেকে আরও ১৬ জনের মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল 04 জুন 2021, 05:01 বিকাল 800 বার পঠিত
রামেকে আরও ১৬ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে সর্বোচ্চ ১৬ জন রোগীর মৃত্যু হয়েছে। রামেক হাসপাতালে একদিনে করোনায় এটিই সর্বোচ্চ মৃত্যু।

শুক্রবার (০৪ জুন) রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার (০৩ জুন) দুপুর থেকে শুক্রবার (০৪ জুন) ভোর পর্যন্ত গত ২৪ ঘন্টায় হাসপাতালের করোনা ওয়ার্ড ও আইসিইউতে তারা মারা যান।

শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় যে ১৬ জন মারা গেছে তাদের মধ্যে ১০ জনই করোনা পজিটিভ। আর উপসর্গ নিয়ে মারা গেছে ৬ জন। মৃতদের মধ্যে আইসিইউতে পাঁচজন, ২৫ নম্বর ওয়ার্ডে তিনজন, ২২ নম্বর ওয়ার্ডে দুইজন, তিন নম্বর ওয়ার্ডে তিনজন, ২৯ নম্বর ওয়ার্ডে দুইজন, ৩৯ নম্বর ওয়ার্ডে একজন মারা গেছে।