বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

পূর্ণ স্বাধীনতা পেল ভারতীয় সেনাবাহিনী

অনলাইন নিউজ পোর্টাল 21 জুন 2020, 12:04 দুপুর 87 বার পঠিত
পূর্ণ স্বাধীনতা পেল ভারতীয় সেনাবাহিনী

গালওয়ান উপত্যকায় নিয়োজিত সেনা সদস্যদের পূর্ণ স্বাধীনতা দিয়েছে ভারত। এজন্য সেনাবাহিনীর রুলস অব এনগেজমেন্টে পরিবর্তন এনেছে দেশটি। ফলে বিরোধপূর্ণ ভারত-চীন সীমান্ত প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) পরিস্থিতি বুঝে যথাযথ ব্যবস্থা নিতে ভারতীয় সেনাবাহিনীর আর কোনো বাধা থাকল না।

রুলস অব এনগেজমেন্টে সংশোধনী আনায় কমান্ডারদের যেকোনো আগ্নেয়াস্ত্র ব্যবহারের ক্ষেত্রে আর কোনো বাধা রইল না। তাই উপত্যকায় কোনো ধরনের অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হলেই পাল্টা পদক্ষেপ হিসেবে সব ধরনের স্বাধীনতা তাদের থাকবে।

এর আগে গত শুক্রবার সর্বদলীয় এক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, সীমান্তে পরিস্থিতি বুঝে যথোপযুক্ত ব্যবস্থা নেয়ার জন্য সেনাবহিনীকে পূর্ণ স্বাধীনতা দেয়া হয়েছে।