বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

পুনরায় লকডাউনে চীনের আরেক শহর

মোহাম্মদ খাইরুল আমিন 05 জানুয়ারী 2022, 10:06 দুপুর 236 বার পঠিত
পুনরায় লকডাউনে চীনের আরেক শহর

ইতিমধ্যে ৩ জন করোনা আক্রান্ত হওয়ায় ১১ লাখ মানুষের শহরে লকডাউন দিয়েছে চীন। এ নিয়ে চীনের দ্বিতীয় শহর লকডাউনে গেল। হেনান প্রদেশের জেলা পর্যায়ের শহর ইউঝৌ শহরটির গণপরিবহণ বন্ধ করে দেওয়া হয়েছে এবং নিত্যপণ্য ছাড়া সব দোকানপাটও রাতারাতি বন্ধ রাখতে বলা হয়েছে।
বেইজিং থেকে প্রায় ৭০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের শহর ইউঝৌ’র সব বাসিন্দাকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। তবে, যারা স্বাস্থ্যসেবার কাজে নিযুক্ত, তারা বাইরে বের হতে পারবেন।

অন্যদিকে, দেশটির পশ্চিমাঞ্চলের জি’আন শহরে দুই সপ্তাহের জন্য পুরোপুরি লকডাউন ঘোষণা করা হয়। গত সোমবার সেখানে ৯৫ জন করোনা রোগী শনাক্ত হয়। এর আগে লকডাউন শুরুর সময় দৈনিক প্রায় দেড়শ জনের করোনা শনাক্ত করা হচ্ছিল। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।