প্রযুক্তির সক্ষমতা বিবেচনায় ভারতের চেয়ে এগিয়ে চীন
অনলাইন নিউজ পোর্টাল
•
09 এপ্রিল 2021, 12:31 দুপুর
•
294 বার পঠিত
প্রযুক্তির সক্ষমতা বিবেচনায় নয়াদিল্লির চেয়ে বেইজিং এগিয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। চীন সাইবার হামলা চালাতে সক্ষম বলেও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। ‘প্রতিবেশী এই দুই দেশের সাইবার স্পেসে এমন অসমতার কারণ হচ্ছে নতুন প্রযুক্তিতে চীনের ব্যাপক বিনিয়োগের ইচ্ছা’, বলেন বিপিন।
চীনের সক্ষমতা নিয়ে বিপিন রাওয়াত বলেন, ‘ভারতের সাইবার জগতে চীন হামলা চালাতে সক্ষম। একই সঙ্গে আমাদের অনেক বড় সিস্টেম তারা নষ্ট করে দিতে পারে।
‘আমরা যা করতে চাইছি, তা হলো সাইবার জগতে এক ধরনের প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা। এ ক্ষেত্রে আমরা ফায়ারওয়াল তৈরি করতে পারি যা এমন হামলা ঠেকাতে সক্ষম হবে।’ তিনি বলেন, আধুনিক প্রযুক্তির দৌড়ে ভারতের নৌবাহিনী এগিয়ে রয়েছে দেশটির সেনা ও বিমানবাহিনীর চেয়ে।