পর্যটক ও শ্রমিকদের জন্য খুলে দেয়া হচ্ছে মালয়েশিয়া
অনলাইন নিউজ পোর্টাল
•
23 অক্টোবর 2021, 08:50 সকাল
•
262 বার পঠিত
অবশেষে মালয়েশিয়ার যাবার সুযোগ পাচ্ছেন শ্রমিক ও পর্যটকরা। করোনা মহামারির কারণে প্রায় ১৬ মাস পর অভিবাসী কর্মী ও বিদেশি পর্যটকদের প্রবেশের অনুমতি দিতে যাচ্ছে মালয়েশিয়া। দেশটির প্রধানমন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকুব এ তথ্য জানিয়েছেন।
মহামারি ব্যবস্থাপনা সম্পর্কিত বিশেষ কমিটি বিদেশি শ্রমিকদের প্রবেশের প্রস্তাবিত মানসম্মত পরিচালন পদ্ধতির সঙ্গে একমত হয়েছে বলে দেশটির প্রধানমন্ত্রী শুক্রবার (২২ অক্টোবর) এক বিবৃতিতে জানিয়েছেন।
এদিকে শুক্রবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে মালয়েশিয়া সরকার বলেছিল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাম তেল উৎপাদকের উৎপাদন ব্যাহতকারী গুরুতর শ্রম সংকট নিরসনের জন্য বৃক্ষরোপণ খাতে ৩২ হাজার বিদেশি কর্মী নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে।