প্রথমবার বিদেশ সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
অনলাইন নিউজ পোর্টাল
•
10 জুন 2021, 08:56 সকাল
•
841 বার পঠিত
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বিদেশ সফরে জো বাইডেন। জি-সেভেন সম্মেলনে যোগ দিতে বুধবার লন্ডনে পৌঁছান তিনি। আট দিনের এই সফরে ইউরোপীয় নেতাদের পাশাপাশি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন বাইডেন।
বুধবার স্থানীয় সময় বিকেলে সস্ত্রীক যুক্তরাজ্যে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রয়েল বিমানঘাঁটিতে তাকে স্বাগত জানান মার্কিন উচ্চপদস্থ কর্মকর্তারা। দায়িত্ব গ্রহণের পর এই প্রথম বিদেশ সফরে বের হলেন তিনি। পরে, মার্কিন সেনাবাহিনীর একটি অনুষ্ঠানে অংশ নেন বাইডেন। সেখানে তাকে স্বাগত জানান যুক্তরাজ্যে থাকা মার্কিন সেনা সদস্যরা।