বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
শিক্ষা

পরিশেষে খোলা হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

অনলাইন নিউজ পোর্টাল 04 সেপ্টেম্বর 2021, 10:42 দুপুর 302 বার পঠিত
পরিশেষে খোলা হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

করোনা মহামারির কারণে প্রায় দেড় বছর ধরে বন্ধ রয়েছে প্রাথমিক শিক্ষা থেকে উচ্চশিক্ষার সকল প্রতিষ্ঠান। এই দীর্ঘ সময়ে শিক্ষার্থীরা ফিরতে পারেনি ক্লাসরুমে, ফলে আন্দাজ করা হচ্ছে, শিক্ষাথ্রীদের পূর্বের মতো পড়াশোনার বেগ ফিরিয়ে আনতে, কিছু কাঠ-খড় পোড়াতে হবে। কারণ এ বিশাল সময়ে ছাত্র-ছাত্রীরা পরীক্ষা ছাড়াই উঠেছে পরবর্তী শ্রেণিতে, এমনকি এইচএসসি’র মতো পরীক্ষাও নিতে পারেনি সরকার। পূর্ববর্তী পাবলিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে দেয়া হয়েছে ফলাফল। আর দফায় দফায় বাড়ানো হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি। এর মধ্যে সবকিছু স্বাভাবিক হলেও শুধু বন্ধ আছে স্কুল-কলেজ-মাদরাসা-বিশ্ববিদ্যালয়। তাই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি জানিয়ে আসছিল শিক্ষার্থীসহ বিভিন্ন মহল। বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা কর্মসূচিও পালন করছেন। দেড় বছর পর অবশেষে ঘোষণা আসল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার।

আগামী ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি জানান, ১২ সেপ্টম্বর থেকেই সকল শিক্ষাপ্রতিষ্ঠান তথা প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারব। স্কুল-কলেজগুলো খোলার জন্য আমরা আগেই প্রস্তুতি গ্রহণ করেছি।