প্রাথমিকের শিক্ষক বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত
আগামী ৮ সেপ্টেম্বর থেকে প্রাথমিকের শিক্ষক বদলি স্থগিত থাকবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে সোমবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
তিনি বলেন, ১৪ হাজার শিক্ষক পদায়নের জন্য নতুন করে বদলি বন্ধ থাকবে। ১৪ হাজার শিক্ষকের পদায়ন হলে তখন আবার বদলি শুরু হবে।
শিক্ষকদের অনলাইন বদলি নিয়ে করা এক প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, নতুন ১৪ হাজারের বেশি যে নিয়োগ হবে তার জন্য সব বদলি স্থগিত। এ ১৪ হাজার প্লেসমেন্ট হয়ে যাক, তখন এটা নিয়ে আলোচনা করবো।
তিনি বলেন, এটা গতকালের সিদ্ধান্ত। ৮ তারিখ (৮ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে।
নতুন সাড়ে ১৪ হাজার শিক্ষকের প্লেসমেন্ট হবে। তাদের প্লেসমেন্টের পর আবার বদলি চালু হবে। যে নীতিমালায় বদলিটা চলছিল, সেটাতে হবে, নাকি অন্য কিছুতে হবে, সেটা তখনই আপনাদের বলতে পারবো।