প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের পদায়নের তারিখ ঘোষণা
নির্বাচিত প্রার্থীদের আন্দোলনের মধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫' এর শূন্যপদে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষকের পদায়নের তারিখ ঘোষণা করেছে সরকার।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের যোগদান তারিখ ২৯ অক্টোবরের পরিবর্তে আগামী ১ অক্টোবর এবং ৪ অক্টোবর তাদের পদায়ন করা হবে।
রোববার (২ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখার উপসচিব রাজীব কুমার সরকার সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়েছে, নির্বাচিত প্রার্থীরা আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন।
নির্বাচিতদের যথাসময়ে নিয়োগপত্র পাঠানো হবে। যোগদানের পর ৪ অক্টোবর পদায়নের পর পরবর্তী সময়ে প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য পাঠানো হবে।
এর আগে নিয়োগ ও পদায়নের দাবিতে রোববার (২ আগস্ট) সকাল থেকে রাজধানীর শাহবাগে জড়ো হন চাকরিপ্রার্থীরা। পরে তারা সেখানে অবস্থান নেন।