বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

পেরুতে বিক্ষোভ সমাবেশে সংঘর্ষে

মোহাম্মদ খাইরুল আমিন 16 অক্টোবর 2025, 12:45 দুপুর 215 বার পঠিত
পেরুতে বিক্ষোভ সমাবেশে সংঘর্ষে

পেরুর রাজধানীতে এক বিক্ষোভ সমাবেশে সহিংসতায় বুধবার কমপক্ষে ৫৫ জন পুলিশ কর্মকর্তা ও ২০ জন বেসামরিক লোক আহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জোসে জেরি। 

খবর বার্তা সংস্থা এএফপি’র।

জেরি এক সপ্তাহেরও কম সময় আগে দায়িত্ব গ্রহণ করেন।  

জেরি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেন, ‘আপডেট: ৫৫ জন পুলিশ কর্মকর্তা ও ২০ জন বেসামরিক লোক আহত।’

দক্ষিণ আমেরিকার দেশটির সাবেক প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তেকে অভিশংসিত করার কয়েকদিন পর, রাজধানী লিমায় কংগ্রেসের কাছে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেয়।