শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

পদ্মায় অবৈধভাবে যাত্রী পারাপার

অনলাইন নিউজ পোর্টাল 09 মে 2021, 08:51 সকাল 157 বার পঠিত
পদ্মায় অবৈধভাবে যাত্রী পারাপার

গন্তব্যে ফিরতে যাত্রীরা নিষেধাজ্ঞা উপেক্ষা করে ট্রলারে নয়তো স্পিডবোটে পদ্মা নদী পার হচ্ছেন। মুন্সিগঞ্জের লৌহজংয়ে নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রী পারাপারের অভিযোগে ছয়টি ট্রলার আটক করেছে মাওয়া নৌ-পুলিশ।
শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা নদীর কান্দিপাড়া, মাওয়া মৎস্য আড়ত সংলগ্ন তীর ও শিমুলিয়া ঘাট সংলগ্ন চর থেকে এসব ট্রলার আটক করা হয়। এসব ট্রলারে ৭০ জনের অধিক নারী-পুরুষ যাত্রী নিয়ে পদ্মা নদী পারাপারের চেষ্টা করছিল বলে জানিয়েছে নৌপুলিশ।

মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবির জানান, শনিবার ফেরি বন্ধের নির্দেশনার পরও প্রচুর পরিমাণে যাত্রী শিমুলিয়া ঘাটে আসতে থাকে। এ সময় বিধিনিষেধ পালনে নদীতে নৌ-পুলিশের তদারকি চলছিল। এরই মধ্যে দুপুর ও বিকেলে কিছু সংখ্যক যাত্রী ফেরিতে উঠতে না পেরে ট্রলারে পদ্মা পাড়ি দেয়ার চেষ্টা করেন। পরে অভিযান চালিয়ে মাওয়া মৎস্য আড়ত ও কান্দিপাড়া থেকে চারটি এবং শিমুলিয়া ঘাট সংলগ্ন চর থেকে দুটি ট্রলার আটক করা হয়।