বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

পারমাণবিক কেন্দ্রের দুর্ঘটনার কারণ জানাতে অস্বীকৃতি জানিয়েছে ইরান

অনলাইন নিউজ পোর্টাল 04 জুলাই 2020, 06:44 বিকাল 175 বার পঠিত
পারমাণবিক কেন্দ্রের দুর্ঘটনার কারণ জানাতে অস্বীকৃতি জানিয়েছে ইরান

ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে দুর্ঘটনার কারণ সন্ধানে সফল হয়েছেন দেশটির তদন্তকারীরা। তবে, নিরাপত্তার কারণে এখনই দুর্ঘটনার তদন্তের ফলাফল প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছে দেশটি।

গত বৃহস্পতিবার ইরানের রাজধানী তেহরানের দক্ষিণাঞ্চলের ইস্পাহান প্রদেশের ভূগর্ভস্থ নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সংস্থাটি পরে একটি ছবি প্রকাশ করে যেখানে দেখা যায় যে, স্থাপনাটির একটি শেড আংশিকভাবে পুড়ে গেছে। বৃহস্পতিবার ভোরে নাতাঞ্জে সাইবার নাশকতার কারণে আগুন লাগে।

নাতাঞ্জ ফুয়েল সমৃদ্ধকরণ কেন্দ্র ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা দ্বারা ইরানের যে কয়টি স্থাপনায় নজরদারি করা হয় এই স্থাপনাটি সেগুলোর মধ্যে অন্যতম।

ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জানান, বিভিন্ন সেক্টরের বিশেষজ্ঞরা ভিন্ন ভিন্ন ধারণা নিয়ে তদন্ত শুরু করেছেন। তাদের তদন্ত প্রতিবেদন উপযুক্ত সময়ে ঘোষণা করা হবে। কিছু নিরাপত্তার বিষয় বিবেচনায় নিয়ে এই দুর্ঘটনার কারণ ও প্রকৃতি সম্পর্কে এখনই কিছু বলা সম্ভব হচ্ছে না। তবে উপযুক্ত সময়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। তিনি আরো বলেন, নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রের নির্মীয়মাণ একটি শেডের মধ্যেই দুর্ঘটনাটি সীমাবদ্ধ ছিলো। তদন্ত করে দেখা গেছে যে, সেখানে কোনো পারমাণবিক তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে নি যার ফলে অগ্নিকাণ্ড ঘটতে পারে।