বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

পাকিস্তানে শুদ্ধি অভিযান, ৩ সন্ত্রাসী নিহত

মোহাম্মদ খাইরুল আমিন 03 জুলাই 2022, 11:05 দুপুর 364 বার পঠিত
পাকিস্তানে শুদ্ধি অভিযান, ৩ সন্ত্রাসী নিহত

পাকিস্তানের সামরিক বাহিনী দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে শুদ্ধি অভিযান চালায়। এতে তিন অভিযুক্তহ সন্ত্রাসী প্রাণ হারায়।

শনিবার দেশটির সেনাবাহিনী সূত্রে এ কথা জানা গেছে।

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সামরিক বাহিনী প্রদেশের  নর্থ ওয়াজিরিস্তানে এ অভিযান চালায়।

সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেসন্স(আইএসপিআর) এক বিবৃতিতে এ কথা বলেছে।

এতে আরো বলা হয়, উভয়পক্ষে গুলি বিনিময়কালে তিন সন্ত্রাসী নিহত হয়। পরে তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।