বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

পাকিস্তানে সেনাচৌকিতে সন্ত্রাসী হামলায় ৪ সেনাসহ নিহত ৮ জন

অনলাইন নিউজ পোর্টাল 01 জুন 2021, 04:34 দুপুর 1,277 বার পঠিত
পাকিস্তানে সেনাচৌকিতে সন্ত্রাসী হামলায় ৪ সেনাসহ নিহত ৮ জন

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর পৃথক দুটি হামলার ঘটনা ঘটনায় ৪ সেনা সদস্যসহ অন্তত আটজন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে অন্তত আরো ১৫ জন।

সোমবার প্রথমে সন্ত্রাসীরা কোয়েটায় একটি সেনাচৌকি ও পরে তুরবতে সেনা ও রসদ বহনকারী গাড়ি লক্ষ্য করে হামলা চালায়।

দেশটির সেনাবাহিনী জানিয়েছে, বন্দুকধারীরা প্রথমে পীর ইসমাইল জিয়ারত এলাকার কাছে একটি নিরাপত্তা চৌকিতে হামলা চালায়। এসময় আধাসামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে চার-পাঁচ মিনিট গুলিবিনিময় হয়। এতে অন্তত পাঁচ সন্ত্রাসী নিহত হয়, আহত হয় অন্তত আটজন। বিপরীতে আধাসামরিক বাহিনীর চার সদস্যও মারা যান। আহত হন অন্তত ছয়জন।

অন্যদিকে সন্ত্রাসীরা তুরবত এলাকায় সেনা ও রসদ বহনকারী একটি গাড়িতে ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস-আইইডি বিস্ফোরণ ঘটায়। এই ঘটনায় দুই সেনা আহত হয়।

এসব হামলার ঘটনার দায় কেউ স্বীকার করেনি বলে জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর-আইএসপিআর।