বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

পাকিস্তান এখনো ব্রিটেনের লাল তালিকায়

অনলাইন নিউজ পোর্টাল 29 আগস্ট 2021, 08:04 সকাল 251 বার পঠিত
পাকিস্তান এখনো ব্রিটেনের লাল তালিকায়

হাইকমিশন এবং ব্রিটিশ পাকিস্তানি এমপিদের কয়েক সপ্তাহের তদবির সত্তে¡ও বৃহস্পতিবারের পর্যালোচনার পরও তালিকায় কোন পরিবর্তন দেখা যায়নি। অর্থাৎ পাকিস্তান এখনও যুক্তরাজ্য সরকারের ভ্রমণ লাল তালিকায় রয়ে গেছে। যুক্তরাজ্য সরকারের এ সিদ্ধান্ত পাকিস্তান থেকে আসা ভ্রমণকারীদের জন্য একটি ধাক্কা। এর ফলে যারা যুক্তরাজ্যে আসবেন তাদের ১০ দিনের বাধ্যতামূলক হোটেল কোয়ারেন্টাইনের মুখোমুখি হতে হবে। এর ফলে তারা যুক্তরাজ্যে আসলে ২ হাজার ২৫০ পাউন্ড খরচ করতে হবে।
ম্যানচেস্টারের লেবার এমপি গর্টন শ্যাডো হাউস অব কমন্সের ডেপুটি লিডার আফজাল খান টুইট করেছেন: ‘পাকিস্তানকে লাল তালিকায় রাখা সংক্রান্ত সরকারের সিদ্ধান্তে সম্পূর্ণ হতাশ। আফগানিস্তানের সঙ্কট চলমান থাকায় প্রধান মানবিক সহায়তা প্রদানে পাকিস্তান একটি বিশাল ভ‚মিকা পালন করতে পারে। এ সিদ্ধান্ত অনেককে বিব্রত করবে এবং বড় ধরনের ব্যাঘাত ঘটাবে’।
জনাব খান তাকে লেখা পরিবহন বিষয়ক সংসদীয় আন্ডার সেক্রেটারি এমপি রবার্ট কোর্টসের একটি চিঠি টুইট করেছেন, যিনি গত ভ্রমণ পর্যালোচনার সময় পাকিস্তানকে লাল তালিকায় রাখার সরকারি সিদ্ধান্ত সম্পর্কে জনাব খানের চিঠির জবাব দিয়েছিলেন।
মি. কোর্টস বলেছিলেন, ‘পাকিস্তানের লাল তালিকায় থাকার সিদ্ধান্তের প্রভাব ব্যক্তিদের উপর পড়বে তা আমি স্বীকার করি, তবে, এটা ঠিক যে, সরকার কোভিড-১৯-এর নতুন স্ট্রেন আমদানি হওয়ার ঝুঁকি কমাতে যা করতে পারে তা করে যুক্তরাজ্যে’।