বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

অর্থনৈতিক আগ্রাসন থেকে উত্তরণের পথে পাকিস্তান: ইমরান খান

অনলাইন নিউজ পোর্টাল 04 জুন 2021, 04:15 দুপুর 811 বার পঠিত
অর্থনৈতিক আগ্রাসন থেকে উত্তরণের পথে পাকিস্তান: ইমরান খান

আর্থিক সংকট ও ঋণভারে জর্জরিত পাকিস্তানের অর্থনীতি ঘুরে দাঁড়ানো শুরু করেছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। শুক্রবার এক টুইটবার্তায় দেশটির সরকারি উন্নয়ন সংস্থা ক্যাপিটাল ডেভেলপমেন্ট অথরিটি (সিডিএ) এর প্রশংসা করতে গিয়ে এই তথ্য জানিয়েছেন তিনি।

টুইটবার্তায় ইমরান জানান, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উন্নয়ন বিষয়ক কর্তৃপক্ষ দেউলিয়াত্বের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। ২০১৭ সালে প্রতিষ্ঠানটির ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছিল ৫ দশমিক ৮ বিলিয়ন রুপি।

সেখান থেকে ভালভাবেই ফিরে এসেছে অর্থনৈতিক এই প্রতিষ্ঠানটি। বর্তমানে এর অ্যাকাউন্টে আছে ২৬ বিলিয়ন ডলার এবং এই প্রতিষ্ঠানটির বাড়তি বা উদ্ধৃত অর্থের পরিমাণ ৭৩ বিলিয়ন রুপি।

টুইটে সিডিএর উচ্ছসিত প্রশংসা করে ইমরান বলেন, ‘আমাদের অর্থনীতি আবার ঘুরে দাঁড়াচ্ছে এবং আমাদের ভবন নির্মাণ পলিসি যে সফল ছিল তার সত্যতা এখন অনুভব করা যাচ্ছে। পাকিস্তানের বিভিন্ন খাতে নতুন উদ্যমে উৎপাদন শুরু হয়েছে। পাকিস্তানের পরিবর্তন হচ্ছে।’