বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

অপরাধমূলক কাজের জন্য ট্রাম্পের বিচার হবে!

অনলাইন নিউজ পোর্টাল 10 জানুয়ারী 2021, 10:50 দুপুর 103 বার পঠিত
অপরাধমূলক কাজের জন্য ট্রাম্পের বিচার হবে!

যুক্তরাষ্ট্র কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, অপরাধমূলক তৎপরতার জন্য ডোনাল্ড ট্রাম্পকে বিচারের সম্মুখীন করা হবে। গত বুধবারের নারকীয় ঘটনা নিয়ে ব্যাপক তদন্ত শুরু হয়েছে।

ওয়াশিংটন ডিসিতে জড়ো হওয়া ট্রাম্প–সমর্থক নৈরাজ্যবাদীদের ভিডিও ও স্থিরচিত্রের জের ধরে গ্রেপ্তার শুরু হয়েছে। মাথায় শিং, শরীরে নানা রঙের টাট্টু আঁকা উদ্ভট ও উন্মত্ত লোকজনকে এখন পালিয়ে বাঁচতে হচ্ছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) সর্বত্র প্রচারপত্র ছেড়েছে।

সহিংসতার জন্য দায়ী লোকজন সম্পর্কে জনগণের কাছে তথ্য চাওয়া হচ্ছে।

সিবিএস নিউজের বিখ্যাত সাংবাদিক লেসলি স্টহলের সঙ্গে দেওয়া সাক্ষাৎকারে স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, হাতে গোনা আর মাত্র কয়েকটি দিন ট্রাম্প ক্ষমতায় আছেন। এ সময়ের জন্য প্রশাসনের প্রধান হিসেবে ভয়ংকর এ ব্যক্তি সম্পর্কে নানা পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে। বুধবারের ঘটনার জন্য তদন্ত চলছে, যে ঘটনায় ক্যাপিটল হিল পদদলিত হয়েছে। আমেরিকার ইতিহাসে প্রথমবারের মতো একজন প্রেসিডেন্টের নির্দেশে তছনছ হয়েছে মার্কিন গণতন্ত্রের অন্যতম গৌরবের স্থাপনা। পাঁচজনের মৃত্যু হয়েছে। এসব নিয়ে এফবিআইসহ অন্যান্য সংস্থা গভীর তদন্তে নেমেছে। কোনো কিছুই বিবেচনার বাইরে নয় বলে স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন।