বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ওমিক্রনের প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন 01 জানুয়ারী 2022, 11:13 দুপুর 317 বার পঠিত
ওমিক্রনের প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যু

করোনাভাইরাসের নতুন রূপান্তরিত ধরন ওমিক্রনের প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। ২০২১ সালের শেষ দিনে বৃহস্পতিবার বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ২৬ হাজার ৫০৩ জন এবং একই দিনে মৃত্যু হয়েছে ৫ হাজার ৬০৬ জনের।

বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য বিশ্লেষণে শনিবার সকালে এ তথ্য জানা গেছে। 

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, করোনায় আক্রান্তের হিসেবে বৃহস্পতিবার বিশ্বের দেশসমূহের মধ্যে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। আর প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন রাশিয়ায়।

যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৬ হাজার ৯২৪ জন এবং মারা গেছেন ৭১৩ জন। একই দিন রাশিয়ায় কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯১২ জন এবং এ রোগে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৬৩৮ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে। পরিস্থিতি একেবারে খারাপের দিকে চলে গেলে ২০২০ সালের ১১ মার্চ করোনাকে মহামারি হিসেবে ঘোষণা করে ডব্লিউএইচও।