অন্তরের কলুষতা থেকে মুক্তির চারটি উপায়!
আমরা দৈনন্দিন জীবনে ইচ্ছায় অনিচ্ছায় অনেক পাপকর্ম করে ফেলি। আমরা যদি কোনো পাপ করি, তবে এই পাপ আমাদের উপর প্রভাব বিস্তার করে এবং আমাদের হৃদয়কে কলুষিত করে। একসময় হৃদয় এতোটাই কলুষিত হয় যে, পাপকে আর পাপ মনে হয়না। তখন হৃদয় পাপ কর্মেই অভ্যস্ত হয়ে পড়ে।
হৃদয়কে পাপের কলুষতা থেকে মুক্ত করার জন্য চারটি সংক্ষিপ্ত উপায় নিচে দেওয়া হল,
১.অধিক পরিমাণে কুরআন অধ্যয়ন
বেশী বেশী কুরআন অধ্যয়ন হৃদয়কে কলুষতামুক্ত করে। কুরআনের তেলাওয়াত এবং এর অর্থ অনুধাবনের মাধ্যমে মানুষ পাপকর্ম থেকে মুক্তিলাভ করে এবং আল্লাহর সান্নিধ্যে যেতে পারে।
২. বেশী বেশী আল্লাহকে স্মরণ করতে হবে
প্রতিদিনকার কাজকর্মের মাঝে আল্লাহর স্মরণ বা জিকির হৃদয়কে পাপ কাজ থেকে ফিরিয়ে রাখে। আল্লাহর স্মরণ হৃদয়কে পাপকর্ম থেকে বিরত রাখতে পারে।
৩. পাপের জন্য অনুশোচনা করুন
কখনো কোনো পাপকাজ হয়ে যেতে পারে। সেজন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা প্রার্থনা করতে হবে। ফলে তা হৃদয়কে পাপপ্রবণতা থেকে দূরে রাখতে সক্ষম হবে। নিজের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা মানুষকে পুনরায় ঐ পাপ করা থেকে বিরত রাখতে সক্ষম করে গড়ে তুলবে।
৪. পূণ্যবানদের সাথে নিজের তুলনা করুন
নিজের থেকে এগিয়ে থাকা পূণ্যবান ব্যক্তিদের সাথে নিজের তুলনা করে নিজের ঘাটতি সম্পর্কে জানা যায়। এর মাধ্যমে মানুষ পাপ থেকে দূরে থাকে। ফলে মানুষ নিজেকে উন্নয়নের একটি নিরন্তর চেষ্টায় রত হয়।