অনলাইনে ইসলাম প্রচার
আসসালা মুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ
প্রিয় ভাই ও বোনেরা! আপনারা অবগত আছেন যে, বর্তমান সময়ে ইসলাম প্রচারের জন্য অফলাইনের চেয়ে অনলাইন কোন কোন ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রেখেছে। এজন্য ইসলাম ও মুসলিম উম্মাহর দুশমনেরা ইসলাম ও মুসলিম উম্মাহকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রে অফলাইনের চেয়ে অনলাইনে বেশি আক্রমণ চালাচ্ছে। আমাদেরও উচিত অনলাইনকে ইসলামের জন্য ব্যবহার করা।
প্রিয় ভাই ও বোনেরা! ইসলাম ও মুসলিম উম্মাহর চরম এই দূর্দিনে ঈমানী শক্তিতে বলীয়ান হয়ে আবারো ঘুরে দাঁড়াবার শপথ করার সময় এসেছে। এর জন্য সঠিক ঈমান-আকিদা ও আমলের মাধ্যমে নিজেকে এবং মুসলিম উম্মাহকে গড়ে তোলা একান্ত প্রয়োজন। আরো প্রয়োজন সকল মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়া। সুতরাং কুরআন-সুন্নাহর আলোকে সঠিক ঈমান-আকিদা এবং আমলের উপর মুসলিম উম্মাহকে প্রতিষ্ঠিত করার দায়িত্ববোধ থেকেই ইউটিউবে একটি সুন্দর ও সুপরিকল্পিত চ্যানেল খোলা হয়েছে। এই চ্যানেল থেকে নিয়মিতভাবে ঈমান, আকিদা এবং ইসলামের মৌলিক ও গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা আপলোড হবে।
আমাদের চ্যানেল থেকে নিয়মিতভাবে আপলোড করা হবে-
১. কুরআন তিলাওয়াত ও ব্যাখ্যা বিশ্লেষণ
২. গুরুত্বপূর্ণ হাদীস ও হাদীসের ব্যাখ্যা, আমাদের করণীয় এবং বর্জনীয়
৩. ইসলামের ফরয ও ওয়াজিবের বিবরণ। যেমন- নামাজ, রোযা এবং হজ্ব যাকাত ইত্যাদি।
৪. কুরআন হাদীসের আলোকে দুআ দরূদ।
৫. মুসলিম উম্মাহর ইতিহাস ঐতিহ্য।
৬. ওয়াজ নসিহত।
৭. মাসআলা মাসায়িল, ফাতওয়া ফারাইয।
৮. হামদ-নাত, গজল, ইসলামি সঙ্গীত।
৯. সমসাময়িক বিভিন্ন বিষয়ে প্রশ্নোত্তর।
১০. শিক্ষণীয় গল্প ও বিবিধ।