বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

অবশেষে প্রণোদনা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প, জুড়ে দিলেন শর্ত

অনলাইন নিউজ পোর্টাল 28 ডিসেম্বর 2020, 04:49 দুপুর 720 বার পঠিত
অবশেষে প্রণোদনা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প, জুড়ে দিলেন শর্ত

ব্যাপক নাটকীয়তার পর করোনাভাইরাস ত্রাণ বিলে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে অবশেষে সেটি এখন আইনে পরিণত হল।

নিজ দল রিপাবলিকান পার্টির আইনপ্রণেতাদের তীব্র চাপের মুখে রোববার তিনি বিলটিতে স্বাক্ষর করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

কয়েক মাসের আলোচনার পর গত সপ্তাহে কংগ্রেসের উভয় কক্ষে বিলটি ব্যাপক ব্যবধানে পাস হয়। কিন্তু ট্রাম্পের সই না করার হুমকিতে ক্ষতিগ্রস্তদের প্রণোদনা তো দূরের কথা, প্রায় দেড় কোটি মার্কিনির বেকারভাতাই বন্ধ হওয়ার উপক্রম হয়। শঙ্কা দেখা দেয় নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণের আগে যুক্তরাষ্ট্রের সরকারের একাংশ অচল হয়ে পড়ে কিনা তা নিয়েও।

তবে ট্রাম্প বিলে স্বাক্ষর করায় মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্র সরকারের বিভিন্ন বিভাগ ও সংস্থা অচল হয়ে পড়ার শঙ্কা দূর হয়েছে।

ট্রাম্প প্রথম থেকে বিলটিতে স্বাক্ষর করতে রাজি হচ্ছিলেন না। জনগণের জন্য ৬০০ ডলারের পরিবর্তে দুই হাজার ডলার করে দিতে চাচ্ছিলেন তিনি। ত্রাণ তহবিলের পরিমাণ ৯০০ বিলিয়ন ডলার।

যদিও ট্রাম্পের চাহিদামাফিক ৬০০ ডলারের বদলে জনপ্রতি দুই হাজার ডলার তাদের পরিবারকে আরো দুই হাজারের বেশি ডলার দেয়ার ব্যাপারে বিলে সংশোধন আসেনি। তার পরেও ট্রাম্প কেন স্বাক্ষর করতে সম্মত হলেন তা এখনো স্পষ্টভাবে জানাননি তিনি।

বিলটিতে স্বাক্ষর করার ব্যাপারে ডেমোক্র্যাট তো বটেই, রিপাবলিকানদের পক্ষ থেকেও ট্রাম্পের ওপর চরম চাপ ছিল। নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ওই বিলটিতে স্বাক্ষরের জন্য তাকে আহ্বান করেছিলেন।