বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন

অনলাইন নিউজ পোর্টাল 09 ফেব্রুয়ারি 2021, 10:05 দুপুর 98 বার পঠিত
নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন

নির্বাচিত হওয়ার পর প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।

সোমবার সন্ধ্যায় টুইট করে এ বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

তিনি জানান, দুই দেশের ‘যৌথ প্রাধান্য’ নিয়ে কথা হয়েছে।

ফোনালাপে বাইডেনকে শুভেচ্ছা জানিয়েছেন বলে টুইটে ভারতের প্রধানমন্ত্রী উল্লেখ করেন।

তিনি লিখেছেন, তার (বাইডেন) সাফল্য কামনা করেছি। স্থানীয় বিষয় এবং আমাদের যৌথ প্রাধান্যের বিষয় নিয়ে কথা হয়েছে। জলবায়ু পরিবর্তন নিয়ে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়াতে একমত হয়েছি।

আন্তর্জাতিক বিষয়েও কথা হয়েছে উল্লেখ করে মোদি জানান, আন্তর্জাতিক নিয়মনীতি মেনে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি আমরা। ভারত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে এবং দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক আরো মজবুত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।

উল্লেখ্য, গত ২০ জানুয়ারি আমেরিকার ৪৬ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন জো বাইডেন। এরপরই বাইডেনকে অভিনন্দন জানিয়ে টুইট করেন ভারতের প্রধানমন্ত্রী।