বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

নাভালনির চিকিৎসায় সরকার থেকে কোনো ধরনের চাপ আসেনি

অনলাইন নিউজ পোর্টাল 25 আগস্ট 2020, 01:39 দুপুর 159 বার পঠিত
নাভালনির চিকিৎসায় সরকার থেকে কোনো ধরনের চাপ আসেনি

রুশ বিরোধী দলীয় নেতা অ্যালেক্সিই নাভালনির চিকিৎসায় সরকার থেকে কোনো ধরনের চাপ আসার কথা অস্বীকার করেছেন রাশিয়ার চিকিৎসকেরা।
সোমবার এক সংবাদ সম্মেলনে নাভালনির চিকিৎসায় সংশ্লিষ্ট ওমস্ক হাসপাতালের চিকিৎসকেরা এ তথ্য জানান। নাভালনির চিকিৎসায় সরকারি কর্মকর্তাদের থেকে কোনো চাপ ছিল কিনা -এ প্রশ্নের উত্তরে ওমস্ক হাসপাতালের জরুরী বিভাগ-১ এর প্রধান অ্যালেকজান্ডার মুরাখোভস্কি বলেন, “তাকে চিকিৎসা দেয়ার সময় কোনো ধরনের চাপ আসেনি এবং এমনটা কখনো আসেও না।”

গত বৃহস্পতিবার বিমানে করে সাইবেরিয়া থেকে রাজধানী মস্কো আসার পথে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক খ্যাত নেতা অ্যালেক্সিই নাভালনি। তিনি অসুস্থ হয়ে পড়ায় বিমানের জরুরি অবতরণ করে তাকে সাইবেরিয়ার ওমস্ক হাসপাতালের আইসিইউ’তে ভর্তি করা হয়। সেখানে কোমায় চলে যান তিনি।

নাভালনির মুখপাত্র কিরা ইয়ারমিশ ভ্লাদিমির পুতিনের দিকে সন্দেহের আঙ্গুল তুলে অভিযোগ করেন যে, চায়ের সঙ্গে কিছু মিশিয়ে তার শরীরে বিষপ্রয়োগ করা হয়েছে।

তবে ইয়ারমিশের এই দাবি প্রত্যাখান করে ওমস্কের আঞ্চলিক স্বাস্থ্যমন্ত্রী কালিনি চেঙ্কো জানান, নাভালনির রক্ত পরীক্ষায় বিষের কোনো উপস্থিতি পাওয়া যায়নি, তবে ক্যাফেইন এবং অ্যালকোহল পাওয়া গেছে।

এদিকে ওমস্ক হাসপাতালের চিকিৎসামান নিয়ে প্রশ্ন তুলে নাভালনিকে সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে জার্মানির একটি হাসপাতালে স্থানান্তরিত করেছেন তার আত্মীয়-স্বজনেরা।