নাইজেরিয়ায় অনির্দিষ্টকালের জন্য টুইটার নিষিদ্ধ
অনলাইন নিউজ পোর্টাল
•
05 জুন 2021, 05:43 বিকাল
•
1,358 বার পঠিত
নাইজেরিয়া সরকার অনির্দিষ্টকালের জন্য টুইটার নিষিদ্ধ করেছে। ‘টুইটার নাইজেরিয়ার কর্পোরেট অস্তিত্বকে হুমকির মধ্যে ফেলতে সক্ষম’-এমন কারণ দেখিয়ে ৪ জুন দেশটিতে এর কার্যক্রম নিষিদ্ধ করা হয়।
নীতিমালা ভঙ্গের অভিযোগ আনার দু’দিন আগে নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারির অফিশিয়াল অ্যাকাউন্টের একটি টুইট মুছে দেয় টুইটার কর্তৃপক্ষ। এরপরই জনপ্রিয় এই সামাজিক যোগাযোগমাধ্যমটির ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে দেশটি।
নাইজেরিয়ার তথ্য মন্ত্রণালয় জানায়, দেশের কেন্দ্রীয় সরকার অনির্দিষ্টকালের জন্য টুইটার বন্ধ ঘোষণা করেছে।