শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
প্রশ্ন-উত্তর

মুসাফির অবস্থায় ঘরে অবস্থানকালে এশার সলাতের সাথে ফজরের সলাত আদায় করা যাবে কী?

আতাউল্লাহ পলাশ • 31 অক্টোবর 2026, 08:17 সকাল • 2 বার পঠিত
মুসাফির অবস্থায় ঘরে অবস্থানকালে এশার সলাতের সাথে ফজরের সলাত আদায় করা যাবে কী?

প্রশ্নঃ মুসাফির অবস্থায় ঘরে অবস্থানকালে এশার সলাতের সাথে ফজরের সলাত আদায় করা যাবে কী?


উত্তর:

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


প্রত্যেক নামাজের শুরু ও শেষ সময় কোরআন ও হাদিসে স্পষ্টভাবে, বিস্তারিত বর্ণিত হয়েছে। কোনো নামাজকে বিলম্ব করা, কিংবা সময়ের পূর্বে আদায় করা জায়েজ নেই। আল্লাহ তাআলা বলেন,


اِنَّ الصَّلوٰةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِیْنَ كِتَابًا مَّوْقُوْتًا ﴾ (النساء:۱۰۳) ﴿

নিশ্চয় নামায মুসলমানদের উপর ফরয নির্দিষ্ট সময়ের মধ্যে।

তাই প্রত্যেক নামাজের শুরু এর শেষ নির্ধারিত। হাদিসে এসেছে,


مَا رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلّٰى صَلَاةً بِغَيْرِ (لِغَيْرِ) مِيْقَاتِهَا إِلَّا صَلَاتَيْنِ جَمَعَ بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ وَصَلَّى الْفَجْرَ قَبْلَ مِيْقَاتِهَا.‘

(صحیح البخاري، باب من یصلي الفجر بجمع:۱٦۸۲)

আমর ইবনে হাফস ইবনে গিয়াস (রহ.) ......... আব্দুল্লাহ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী (ﷺ)কে দুটি নামায ছাড়া কোনো নামায তার নির্দিষ্ট সময় ব্যতীত আদায় করতে দেখিনি। তিনি মাগরিব ও ‘ইশা একত্রে আদায় করেছেন এবং ফজরের নামায তার (নিয়মিত) ওয়াক্তের আগে আদায় করেছেন।

ইমাম নববী এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন,


قال النووي: المراد قبل وقتها المعتاد، لا قبل طلوع الفجر لأن ذلك ليس بجائز بإجماع المسلمين، فيتعين.


ফজর নামাজ সময়ের আগে আদায় করেছেন এর দ্বারা উদ্দেশ্য সাধারণত নিয়মিত যে সময় ফজরের নামাজ আদায় করা হয় ওই সময়ের পূর্বে আদায় করেছেন। সুবহে সাদেক তথা সময় আসার পূর্বে আদায় করেননি। কেননা সুবহে সাদিকের পূর্বে নামাজ আদায় করা সকল মুসলমানদের ঐকমত্যে নাজায়েজ।


দুই নামাজ একত্রিত একসাথে আদায় করার কথা কেবলমাত্র মুজদালিফায় মাগরিব এবং এশা ও আরাফার ময়দানে জোহর এবং আসর, একসাথে আদায় করার কথা এসেছে। আর কোনো নামাজের ক্ষেত্রে দুই নামাজ একসাথে আদায় করার সুযোগ নেই।


সুতরাং ইশা এবং ফজর দুই নামাজ একসাথে আদায় করার সুযোগ নেই।



#পাঠকের পাতা