শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
প্রশ্ন-উত্তর

যে সমস্ত নামাযে জোরে কেরাত পড়তে হয়, তার কাযা আদায়ের সময়েও কি জোরে কেরাত পড়তে হবে?

ড. মো: সাইফুল ইসলাম • 24 অক্টোবর 2026, 12:33 রাত • 3 বার পঠিত
যে সমস্ত নামাযে জোরে কেরাত পড়তে হয়, তার কাযা আদায়ের সময়েও কি জোরে কেরাত পড়তে হবে?

প্রশ্ন: যে সমস্ত নামাযে জোরে কেরাত পড়তে হয়, তার কাযা আদায়ের সময়েও কি জোরে কেরাত পড়তে হবে?

উত্তর: না, এসব নামাযের কাযা একাকী পড়া হলে তাতে কেরাত উচ্চৈস্বঃরে পড়া জরুরি নয়; বরং নিম্নস্বরেও পড়া যাবে। হাঁ, কাযা নামায জামাতের সাথে আদায় করলে তখন এ সকল নামাযে কেরাত সশব্দে পড়তে হবে। এক্ষেত্রে নিঃশব্দে পড়া যাবে না।

—কিতাবুল আছার, ইমাম মুহাম্মাদ, বর্ণনা ১৬৮; শরহুল জামিইস সগীর, বাযদাবী ১/১৬৪; শরহুল জামিইস সগীর, কাযীখান ১/১৪২; আলকাফী শরহুল ওয়াফী ১/৩৭৬; আননাহরুল ফায়েক ১/২২৮; রদ্দুল মুহতার ১/৫৩৩

#মাসিক আলকাউসার #আপনি যা জানতে চেয়েছেন #আপনার জিজ্ঞাসা