বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মুম্বাইয়ে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকান্ডে নিহত ৭

মোহাম্মদ খাইরুল আমিন 22 জানুয়ারী 2022, 01:17 দুপুর 285 বার পঠিত
মুম্বাইয়ে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকান্ডে নিহত ৭

মুম্বাইয়ের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাতজন নিহত হয়েছেন। সেই সাথে আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

শনিবার (২২ জানুয়ারি ২০২২) স্থানীয় সময় সকাল ৭টার দিকে মুম্বাইয়ের তার্দেও এলাকায় অবস্থিত ২০ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মুম্বাইয়ের গান্ধী হাসপাতালের বিপরীতে ২০তলা কমলা ভবনের ১৮ তলায় আগুন লাগে।

আরো জানা গেছে আগুন নিয়ন্ত্রণে আসলেও প্রচুর ধোঁয়া বের হচ্ছে। আটকেপড়া সবাইকে উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান যায়। নাগরিক সংস্থার এক কর্মকর্তা বলেছেন, আগুন নিয়ন্ত্রণে ১৩ টি ফায়ার ইঞ্জিন ও সাতটি ওয়াটার জেটি কাজ করেছে।

আহতদের দ্রুত নিকটবর্তী তিনটি হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে গুরুতর দগ্ধ পাঁচজন নাইর হাসপাতালে মারা যান, একজন কস্তুরবা হাসপাতালে ও আরেক ভুক্তভোগী ভাটিয়া হাসপাতালে প্রাণ হারান।