বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
ইসলাম

মসজিদ যখন অপরূপ কারুকার্য মন্ডিত!

অনলাইন নিউজ পোর্টাল 28 জুন 2021, 01:29 দুপুর 175 বার পঠিত
মসজিদ যখন অপরূপ কারুকার্য মন্ডিত!

হযরত আলী রাযি. থেকে বর্ণিত, 'রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, মানুষের সামনে এমন এক যুগ আসবে যখন ইসলাম নামে মাত্র থাকবে, কুরআন থাকবে কয়েকটি চিত্রাঙ্কনের নামে। মসজিদ হবে অপরূপভাবে নির্মিত কারুকার্য মণ্ডিত অথচ তা হেদায়াত থেকে মুক্ত থাকবে, তাদের আলেমগণ হবে আকাশের নিচে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, তাদের থেকেই ফেতনা বের হবে এবং তাদের দিকেই ফেতনা প্রত্যর্পিত হবে।'
হাদীসের আরবি ইবারত-
يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه . ولا يبقى من القرآن إلا رسمه ، مساجدهم عامرة وهي خراب من الهدى ، علماؤهم شر من تحت أديم السماء ، من عندهم تخرج الفتنة ، وفيهم تعود " .
رواه البيهقي في ( شعب الإيمان )
মিশকাতুল মাসাবীহের কিতাবুল ইলমেও উল্লেখ আছে।
মূলঃ মুহতারাম আব্দুল্লাহ মায়মুন (হাফি)