বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মৃত্যু ও শনাক্তের সব রেকর্ড ভাঙল ভারত

অনলাইন নিউজ পোর্টাল 07 মে 2021, 09:41 সকাল 249 বার পঠিত
মৃত্যু ও শনাক্তের সব রেকর্ড ভাঙল ভারত

মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ভারত। এ ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টে দেশটিতে প্রতিদিনই রেকর্ডসংখ্যক মানুষ আক্রান্ত এবং মারা যাচ্ছেন। এরই মধ্যে গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়ে ৩ হাজার ৯ শতাধিক মানুষ মারা গেছে এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১৪ হাজারের বেশি মানুষ।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার (৭ মে) সকাল পর্যন্ত আক্রান্তে বিশ্বে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে করোনাভাইরাসের আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৯২০ জন, যা গত ২৪ ঘণ্টায় বিশ্বের সর্বোচ্চ মৃত্যু। বৃহস্পতিবার দেশটিতে মৃত্যুর সংখ্যা ছিল ৩ হাজার ৯৮২ জন, যা এখন পর্যন্ত দেশটির সর্বোচ্চ মৃত্যু। 

এ ছাড়া দেশটিতে নতুন করে বিশ্বের মধ্যে সর্বোচ্চ ৪ লাখ ১৪ হাজার ৪৩৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দেশটিতে ৪ লাখ ১২ হাজার ৬১৮ জন করোনা আক্রান্ত হয়েছিলেন। এ নিয়ে এখন পর্যন্ত দেশটিতে মোট সংক্রমণ হয়েছেন ২ কোটি ১৪ লাখ ৮৫ হাজার ২৮৫ জন। আর এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৭১ জনের।