বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মরিশাসের সামুদ্রিক অঞ্চলে ৪০টি ডলফিনের মৃতদেহ পাওয়া গেছে

অনলাইন নিউজ পোর্টাল 29 আগস্ট 2020, 01:39 দুপুর 259 বার পঠিত
মরিশাসের সামুদ্রিক অঞ্চলে ৪০টি ডলফিনের মৃতদেহ পাওয়া গেছে

মরিশাসের একটি সামুদ্রিক অঞ্চল থেকে কমপক্ষে ৪০ টি ডলফিনের মৃতদেহ পাওয়া গেছে। সম্প্রতি জাপানের একটি জাহাজ ফেটে সমুদ্রে তেল ছড়িয়ে পড়ার ফলে ডলফিনগুলোর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার দেশটির কর্মকর্তারা এবং প্রত্যক্ষদর্শীরা এ তথ্য জানিয়েছেন।

এর আগে, গত ২৫ জুলাই ভারত মহাসাগরের একটি অগভীর অংশে ঢুকে পড়ে প্রবাল প্রাচীরে আটকে যায় জাপানের তেলবাহী জাহাজ এমভি ওকাশিয়ো। এরপর জাহাজটিতে ফাটল ধরে। ৬ আগস্ট থেকে জাহাজের তেল ছড়াতে থাকে সমুদ্রের পানিতে। সেসময়েই বিজ্ঞানীরা সতর্ক করে বলেছিলেন, সমুদ্রের বাস্তুতন্ত্রে ভয়ানক বিপর্যয় ঘটতে পারে।

গত বুধবার মরিশাসের দক্ষিণপূর্ব অঞ্চলের বাসিন্দাদের চোখে পড়ে যে, সমুদ্র সৈকতে বেশ কিছু ডলফিন ভেসে এসেছে। বেশির ভাগই প্রাণহীন। কেউ কেউ মৃত্যুযন্ত্রণায় ছটফট করছে। পরিবেশ বিশেষজ্ঞদের আশঙ্কা, ওই অঞ্চলের সমুদ্র-জীবন সংকটে পড়েছে। ডলফিন মৃত্যুর সংখ্যা আরো বাড়বে বলেও আশঙ্কা করছেন তারা।