বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মিয়ানমারে আগামীকাল নির্বাচন : ভোটাধিকার থেকে বঞ্চিত রোহিঙ্গারা

অনলাইন নিউজ পোর্টাল 07 নভেম্বর 2020, 06:16 বিকাল 322 বার পঠিত
মিয়ানমারে আগামীকাল নির্বাচন : ভোটাধিকার থেকে বঞ্চিত রোহিঙ্গারা

মিয়ানমারে আগামীকাল ৮ নভেম্বর সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ। অর্ধশতকের মধ্যে দেশটির গণতান্ত্রিক সরকারের জন্য এটা বড় পরীক্ষা। দেশটির নির্বাচনে অংশ নিচ্ছে ছোট-বড় ৯৩টি রাজনৈতিক দল। কিন্তু, ক্ষমতাসীন এনএলডি এবং প্রধান বিরোধী দল- ইউএসডিপি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। গণমাধ্যমের পূর্বাভাস, আবারো সংখ্যাগরিষ্ঠ ভোটে ক্ষমতায় আসছেন অং সান সু চি।

 

তবে নির্বাচনকে যতই অবাধ ও নিরপেক্ষ বলা হোক না কেন, যত দিন পর্যন্ত রোহিঙ্গাদের নিধন অব্যাহত থাকবে তত দিন গণতন্ত্রের পথে যাত্রা দুর্বলতর হবে- এমন মন্তব্য করা হয়েছে রিপোর্টটিতে। নিউ ইয়র্ক-ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ আগেই বলেছে যে আসন্ন এই নির্বাচন ত্রুটিতে ভরা। তারা বলছে, সেনাবাহিনীর জন্য আসন সংরক্ষিত রেখে এবং গণমাধ্যমে অবাধ চলাচলের সুযোগ না দিয়ে যে নির্বাচন করা হচ্ছে, তা অবাধ ও সুষ্ঠু হতে পারে না। সংস্থাটি আরো অভিযোগ করেছে যে দেশটির ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোকেও তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।