বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মিয়ানমার ছেড়ে সীমান্তের দিকে পালাচ্ছেন সাধারণ মানুষজন

অনলাইন নিউজ পোর্টাল 18 ডিসেম্বর 2021, 09:04 রাত 1,465 বার পঠিত
মিয়ানমার ছেড়ে সীমান্তের দিকে পালাচ্ছেন সাধারণ মানুষজন

থাইল্যান্ড-মিয়ানমার সীমান্তবর্তী প্রদেশ কারেনের সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী কারেন ন্যাশনাল ইউনিয়ন (কেএনইউ)- এর সঙ্গে দেশটির সেনাবাহিনীর কয়েক দিন ধরে চলা সংঘাতের জেরে মিয়ানমার ছেড়ে সীমান্তের দিকে পালাচ্ছেন সাধারণ মানুষজন।

যুদ্ধের আঁচ থেকে বাঁচতে কারেন থেকে অন্তত আড়াই হাজার মানুষ সীমান্ত পাড়ি দিয়ে থাইল্যান্ডের তাক প্রদেশে আশ্রয় নিয়েছেন। তাদের মধ্যে কয়েকশ শিশু ও নারীও আছেন।

গত কয়েকদিন ধরে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী কারেন ন্যাশনাল ইউনিয়ন (কেএনইউ) এবং সেনাবাহিনীর চলমান লড়াইয়ের মধ্যেই এই বিপুলসংখ্যক মানুষ পালিয়ে এসেছে বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন থাইল্যান্ডের তাক প্রদেশের উপ গভর্নর সোমচাই কিচারোয়েনরাঙ্গরোজ।

দেশ ছেড়ে পালিয়ে আসা মিয়ানমারের এই নাগরিকদের আপাতত সীমান্তবর্তী শহর মায়ে সোতে আশ্রয় দেওয়া হয়েছে বলেও শনিবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন উপ গভর্নর।