বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মিশরে সামরিক ট্রেন দুর্ঘটনায় ১৫ জনের প্রাণহানি

অনলাইন নিউজ পোর্টাল 15 এপ্রিল 2021, 10:56 দুপুর 260 বার পঠিত
মিশরে সামরিক ট্রেন দুর্ঘটনায় ১৫ জনের প্রাণহানি

বৃহস্পতিবার মিশরে ভয়াবহ সামরিক ট্রেন দুর্ঘটনায় ১৫ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০৩ জন। দেশটির একটি সামরিক ট্রেন লাইনচ্যুতির পর এ হতাহতের ঘটনা ঘটে। 

সংবাদ সংস্থা জানায়, ট্রেনটি দক্ষিণ মিশর থেকে নতুন নিয়োগপ্রাপ্ত সৈনিকদের নিয়ে কায়রোর সামরিক ক্যাম্পে যাচ্ছিল। ট্রেনটি বদরশিনের গিজা এলাকায় পৌঁছালে লাইনচ্যুত হয়। এতে ১৫ জনের প্রাণহানি ঘটে। এ ঘটনায় ট্রেনের ভেতরে থাকা আরো ১০৩ জন গুরুতর আহত হয়েছেন। 

এদিকে ট্রেনের লাইনচ্যুতির কারণ সম্পর্কে তাৎক্ষণিভাবে কিছুই জানা যায়নি।