শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও গবেষণায় গুরুত্বারোপ করেছেন ডা. জুবাইদা রহমান ৭ নভেম্বর: ট্যাঙ্কের নলে ফুলের মালা চারটি ফ্লাইট দিয়ে শুরু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনালের কার্যক্রম : বিমানমন্ত্রী রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর অপচয় নয়, চাই সম্পদের যথার্থ মূল্যায়ন এনভিডিয়া কেলেঙ্কারিতে নিষেধাজ্ঞার তালিকায় মেগাস্পিডকে না রাখার দায় বাণিজ্য মন্ত্রণালয়ের: মার্কিন অর্থমন্ত্রী আগামীকাল থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী গ্লোবাল সোর্সিং এক্সপো এআই প্রতিযোগিতায় টিকে থাকতে ইউরোপীয় নেতাদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান
জাতীয়

মিরপুরে হকার উচ্ছেদ অভিযান: সিটি করপোরেশনের তিন গাড়িতে আগুন

মোহাম্মদ খাইরুল আমিন • 30 সেপ্টেম্বর 2026, 08:12 সকাল • 59 বার পঠিত
মিরপুরে হকার উচ্ছেদ অভিযান: সিটি করপোরেশনের তিন গাড়িতে আগুন

রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে হকারদের সঙ্গে পুলিশ ও সিটি করপোরেশনের কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ সময় সিটি করপোরেশনের তিনটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে; বুধবার সকাল সাড়ে ১০টার পর এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ফুটপাত থেকে হকার উচ্ছেদের সময় ডিশ লাইনের তার খুলে ফেলার পর এক পর্যায়ে সেখানকার বৈদ্যুতিক তার ছিঁড়ে যায়। সেখান থেকে আগুনের সূত্রপাত হলে তা পাশের একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে ছড়িয়ে পড়ে। পরে ট্রান্সফরমারটিতে বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে।

আগুন লাগার পর বিক্ষুব্ধ হকারদের সঙ্গে সিটি করপোরেশনের কর্মীদের সংঘর্ষ বাঁধে এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের সঙ্গেও হকারদেরও সংঘর্ষ শুরু হয়। এ সময় সিটি করপোরেশনের তিনটি গাড়িতে আগুন দেওয়া হয় বলেও পুলিশের ভাষ্য।

ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশের একটি গাড়ির গ্লাস ভাঙচুরের খবর পেয়েছি৷ সেই সঙ্গে সিটি করপোরেশনের গাড়িতে আগুনের ঘটনাও আছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।“

এদিকে মিরপুর ১০ নম্বর থেকে মিরপুর ১৪ নম্বরের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ওই সড়কে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।