শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
অর্থনীতি

এনভিডিয়া কেলেঙ্কারিতে নিষেধাজ্ঞার তালিকায় মেগাস্পিডকে না রাখার দায় বাণিজ্য মন্ত্রণালয়ের: মার্কিন অর্থমন্ত্রী

আতাউল্লাহ পলাশ • 14 নভেম্বর 2026, 10:45 দুপুর • 4 বার পঠিত
এনভিডিয়া কেলেঙ্কারিতে নিষেধাজ্ঞার তালিকায় মেগাস্পিডকে না রাখার দায় বাণিজ্য মন্ত্রণালয়ের: মার্কিন অর্থমন্ত্রী

এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংকে ঘিরে তৈরি হওয়া কেলেঙ্কারির কেন্দ্রে থাকা সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিডকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করতে ব্যর্থ হওয়ায় দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের সমালোচনা করেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

শুক্রবার সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, মেগাস্পিডকে ওয়াশিংটনের বাণিজ্য নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়ে মার্কিন অর্থ মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর ও পররাষ্ট্র মন্ত্রণালয় কয়েক মাস ধরেই একমত ছিল।


#অর্থনীতি #বাসস