বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
ইসলাম

মিরাজের পরিচিতি

মোহাম্মদ খাইরুল আমিন 28 ফেব্রুয়ারি 2022, 01:50 দুপুর 383 বার পঠিত
মিরাজের পরিচিতি

রজব মাসের সাম্ভাব্য-২৬ তারিখ দিবাগত রাত, মিরাজের রাত। সাম্ভাব্য কথাটা এজন্য বলা হয়েছে যে, কোন মাসের কোন তারিখে মিরাজ হয়েছিল- এব্যপারে অনেক মতভেদ আছে। আর এই মতভেদ থাকার কারণ হলো, যেহেতো মিরাজ উপলক্ষে কোন আমলের কথা সহিহ হাদীসের মধ্যে পাওয়া যায় না, তাই কেউ এই তারিখটিকে মনে রাখার জন্য বিশেষ কোন গুরুত্ব দেয়নি। যদি মিরাজ উপলক্ষে সহিহ হাদীসে কোন আমলের কথা থাকতো তাহলে এই রাতটিকে মাস এবং তারিখসহ মনে রাখা হতো। তবে কেউ যদি মিরাজের রাতে নামায পড়ে এবং পরের দিন রোযা রাখে তাহলে সওয়াব হবে, যেমনভাবে অন্যান্য রাতে নামায পড়লে এবং দিনে রোযা রাখলে সওয়াব হয়। কিন্তু কোন অবস্থাতেই এই নামায এবং রোযাকে মিরাজের কোন আমল বলা যাবে না। মিরাজ উপলক্ষে কোন আমলের কথা কুরআন-হাদীসে নেই। তবে মিরাজের কথা কুরআনের আছে এবং অসংখ্য সাহাবি থেকে বর্ণিত সহিহ হাদীসেও আছে, যা অস্বীকার করার সুযোগ নেই। মিরাজের রাতকে আমাদের দেশে ‘শবে মিরাজ’ বলা হয়। মূলত শবে মিরাজ হচ্ছে ফার্সী শব্দ। (‘শবে মিরাজ’ শব্দটি মূলত ফার্সী শব্দ। এক সময় মধ্য এশিয়ার অধিকাংশ এলাকাতে ফার্সী ভায়ার সর্বাধিক প্রচলন ছিল। তখন থেকে এই প্রবিত্র রাতটি ‘শব মিরাজ’ নামে সাধারন মুসলমানদের মাঝে ব্যপক প্রসিদ্ধি লাভ করেছে। এজন্য আমরাও এটাকে শবে মিরাজ বলে থাকি। মূলত এর আসল নাম ‘লাইলাতুল ইসরা’। কুরআন-হাদীসের বর্নিত নামগুলো উপেক্ষা করে এ রাতটিকে ফার্সী নামে ‘শবে মিরাজ’ বললে কোনো অসুবিধা হবে না। যেমন নামায, রোযা, দুরুদ ইত্যাদি। এ শব্দগুলো কুরআন-হাদীসে নেই। কারন এ নামগুলো ফার্সী। তারপরও আমরা কুরআন-হাদীসে বর্নিত নাম সালাত, সিয়াম, না বলে এর পরিবর্তে নামায, রোযা বলে থাকি। এতে যেমন কোন অসুবিধা হবেনা, ঠিক তেমনিভাবে কুরআন-হাদীসের বর্নিত নামগুলোর পরিবর্তে ফার্সীতে ‘শবেমিরাজ’ বললেও কোনো ধরনের অসুবিদা হবে না। 
শবে মিরাজের আরেক নাম ‘ঈসরা’। ঈসরা শব্দের আভিধানিক অর্থ: রাত্রিকলীন ভ্রমন। ইসলামের পরিভাষায় রাত্রিকালিন যে কোন ভ্রমনকে ঈসরা বলা হয় না, বরং পরিভাষাগত ভাবে রাসূল (সা:) রত্রিবেলায় যে ভ্রমন করছিলেন, তাকেই ঈসরা বলা হয়। ঈসরা বা রাসূল (সা:) এর রাত্রিকালিন ভ্রমণের অপর নাম‘ মিরাজ। মিরাজ শব্দের অর্থ হচ্ছে উর্ধŸজগতে ভ্রমণ। যেহেতু রাসুল সাল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উর্ধ্বজগতে ভ্রমন করেছিলেন, এই জন্য একে মিরাজও বলা হয়। তাহলে আমরা একথা খুব সহজেই বলতে পারি, রাসূল সাল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভ্রমণ রাত্রি বেলায় হয়েছিল, এইজন্য এর একনাম ‘ঈসরা’। ভ্রমণ উর্ধ্বজগতেও হয়েছিল, এইজন্য এর আরেক নাম ‘মিরাজ’ ।