বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
ইসলাম

মহিলাদের রোজার মাসের মাসায়েল

আলকাউসার 20 ডিসেম্বর 2022, 09:48 রাত 571 বার পঠিত
মহিলাদের রোজার মাসের মাসায়েল

১৩৬৭. প্রশ্ন
জনৈকা মহিলার রমযান মাসের দিনের বেলায় স্রাব বন্ধ হয়েছে। দয়া করে বলবেন, বাকি সময় সে খাবার-দাবার করতে পারবে কি না?

উত্তর:
রমযান মাসের দিনের বেলায় স্রাব বন্ধ হওয়ার পর অবশিষ্ট সময় রমযানের সম্মানার্থে পানাহার থেকে বিরত থাকা জরুরি। অবশ্য ঐ দিনটি রোযার অন্তর্ভুক্ত হবে না। পরবর্তীতে ঐদিনের রোযাও কাযা করতে হবে।

-মাবসূতে সারাখসী ৩/৫৭; খুলাসাতুল ফাতাওয়া ১/২৬৩; ফাতহুল কাদীর ২/২৮২; আলবাহরুর রায়েক ২/২৯১