মেহেদির রং এর সাথে প্রসাব মিশ্রিত হলে চুলের রং কি অপবিত্র হবে?
ড. মো: সাইফুল ইসলাম
•
12 নভেম্বর 2026, 03:27 দুপুর
•
7 বার পঠিত
প্রশ্ন: একদিন আমি আমার বাসায় তৈরি করা মেহেদি চুলে ব্যবহার করি। পরে জানতে পারি যে, সেটিতে ঘরের ছোট বাচ্চার পেশাব পড়েছিল। আমি শুনে আমার চুল ধুয়ে ফেলি। কিন্তু ততক্ষণে চুলে কালার এসে গেছে। কয়েকবার ধোয়ার পরও মাথায় মেহেদির রং থেকে যায়।
এখন আমার প্রশ্ন হল, ওই রং থেকে যাওয়ার কারণে কি আমার চুল নাপাক ছিল? এমন অবস্থায় চুল পাক করার পদ্ধতি কী?
উত্তর: পেশাব মিশ্রিত মেহেদি ব্যবহারের পর আপনি যেহেতু ভালোভাবে ধুয়ে তা দূর করে ফেলেছেন, তাই আপনার মাথা ও চুল পাক হয়ে গেছে। এরপরও চুলে মেহেদির যে রং থেকে গেছে, তাতে কোনো সমস্যা নেই।
*>المبسوط< للسرخسي ১/৯৩: المرأة إذا خضبت يدها بالحناء النجس ثم غسلته تجوز صلاتها، ولا يضرها بقاء أثر الحناء.
—মুখতারাতুন নাওয়াযিল ১/১৭৪; আলমুহীতুল বুরহানী ১/৩৭৬; ফাতহুল কাদীর ১/১৮৪; শরহুল মুনইয়া, পৃ. ১৭২; রদ্দুল মুহতার ১/৩২৯
#মাসিক আলকাউসার
#আপনি যা জানতে চেয়েছেন
#আপনার জিজ্ঞাসা