বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
ইসলাম

মাসবুকের পেছনে ইকতিদা করা কি সহীহ?

মাসিক আল- কাউসার 09 মে 2026, 05:29 বিকাল 142 বার পঠিত
মাসবুকের পেছনে ইকতিদা করা কি সহীহ?

প্রশ্ন:আমরা জানি, কোনো ব্যক্তি একাকী ফরয নামায আদায়কালে অন্য কেউ তার ইকতিদা করতে পারে। কিন্তু প্রশ্ন হল, জামাত শেষ হওয়ার পর কোনো মাসবুকের পেছনে ইকতিদা করা সহীহ হবে কি না?

উত্তর:না, মাসবুকের পেছনে ইকতিদা করা জায়েয নয়। অতএব তার ইকতিদা করলে ইকতিদাকারীর নামায সহীহ হবে না।-ছদহুল হামামা ফি শুরূতিল ইমামাহ, শায়খ আবদুল গনী নাবুলুসী পৃ. ৯২; শরহুল মুনইয়াহ পৃ. ৪৬৮; আলবাহরুর রায়েক ১/৩৬১