বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মার্কিন রাষ্ট্রদূতকে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

অনলাইন নিউজ পোর্টাল 16 জুলাই 2020, 01:14 দুপুর 74 বার পঠিত
মার্কিন রাষ্ট্রদূতকে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

মার্কিন সরকারের চীন বিরোধী পদেক্ষেপের প্রতিবাদ জানাতে বেইজিং-এ নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। বুধবার রাতে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে মার্কিন কংগ্রেসে পাস হওয়া হংকং অটোনমি অ্যাক্ট-এর প্রতিবাদ জানানো হয়।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হংকংয়ের বিশেষ মর্যাদা বাতিল করে হংকং অটোনমি অ্যাক্টে-এ সই করার কয়েক ঘণ্টার মধ্যে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল চীন। ওই আইনের অধীনে চীনা বিভিন্ন ব্যক্তি ও ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন।

মার্কিন রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী ঝেং জেগুয়াং জানিয়ে দিয়েছেন চীন যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে।মন্ত্রী বলেন, চীনও যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যক্তি ও কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করবে।  

তিনি আরো বলেন, চীনের শিনজিয়াং ও তিব্বত অঞ্চল এবং দক্ষিণ চীন সাগর নিয়ে মার্কিন সরকার সাম্প্রতিক সময়ে ‘খারাপ আচরণ’ করেছে। এসব বিষয়ে  বেশি হস্তক্ষেপ করার ব্যাপারে চীনা মন্ত্রী ওয়াশিংটনকে সতর্ক করে দেন।