মার্কিন হামলার কঠোর জবাব দেওয়া হবে
অনলাইন নিউজ পোর্টাল
•
29 জুন 2021, 10:00 দুপুর
•
198 বার পঠিত
ইরাক-সিরিয়া সীমান্তে মার্কিন হামলার জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান-সমর্থিত মিলিশিয়া বাহিনী হাশদ আশ শাবি বা পপুলার মোবিলাইজেশন অর্গানাইজেশন।
সোমবার (২৮ জুন) ভোরে ইরাক-সিরিয়া সীমান্তে এই বাহিনীর সদস্যদের ওপর মার্কিন হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। হাশদ আশ শাবি এক বিবৃতিতে বলেছে, রক্তের বদলা নেওয়া হবে। হাশদ আশ শাবির পাল্টা জবাবের অধিকার রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
হাশদ আশ শাবির দাবি, সিরিয়া থেকে আইএস সন্ত্রাসীদের অনুপ্রবেশ ঠেকানোর মিশনে থাকা সদস্যদের লক্ষ্য করে মার্কিন হামলা চালানো হয়েছে। এ ছাড়া হাশদ আশ শাবি অবিলম্বে ইরাক থেকে মার্কিন সেনা বহিষ্কারের দাবির পুনরাবৃত্তি করেছে।