বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মালয়েশিয়ার উত্তরাঞ্চলের উপকূলে রোহিঙ্গা শরণার্থী বোঝাই নৌকাডুবি

অনলাইন নিউজ পোর্টাল 27 জুলাই 2020, 11:41 দুপুর 175 বার পঠিত
মালয়েশিয়ার উত্তরাঞ্চলের উপকূলে রোহিঙ্গা শরণার্থী বোঝাই নৌকাডুবি

থাইল্যান্ডের কাছে মালয়েশিয়ার উত্তরাঞ্চলের উপকূলে রোহিঙ্গা শরণার্থী বোঝাই একটি নৌকা ডুবে অন্তত ২৪ জন মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। ঐ নৌকার যাত্রীদের মধ্যে মাত্র একজনকে উদ্ধার করা গেছে। বাকিদের  খোঁজ পাওয়া যায়নি।

জানা যায়, “পুলিশের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, যে অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে তিনি আরো ২৪ জনসহ একটি নৌকায় ছিলেন। নৌকা থেকে নেমে সাঁতরে তীরে পৌছান তিনি।”

কোস্টগার্ডের পক্ষ থেকে দু’টি নৌকা ও একটি বিমানের মাধ্যমে উদ্ধার অভিযান চালানো হচ্ছে, তবে আরেকজন কর্মকর্তা জানিয়েছেন এখন পর্যন্ত কোনো মরদেহ বা নৌকাডুবি থেকে বেঁচে যাওয়া কাউকে পাওয়া যায়নি।

শনিবার ভোর রাতের দিকে ২৫ জন সাঁতরে দ্বীপের দিকে যাওয়ার চেষ্টা করে যাদের মধ্যে শুধুমাত্র একজন তীরে পৌঁছাতে পারে। রোহিঙ্গা শরণার্থী বহনকারী নৌকাটি কেন ডুবে গিয়েছিল বা সেটি উদ্ধার করা গেছে কিনা, সে সম্পর্কে কিছু জানায়নি কর্তৃপক্ষ। আর এই রোহিঙ্গা শরণার্থীরা কোথা থেকে মালয়েশিয়ার উপকূল পর্যন্ত গিয়েছিলেন, সেটিও জানানো হয়নি।

বাংলাদেশের কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে প্রবাসী রোহিঙ্গাদের অনেকে অবৈধভাবে, ঝুঁকি নিয়ে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছেন – এমন খবর এর আগেও পাওয়া গেছে।