লিবিয়ায় আটক ১১৪ জন দেশে ফিরেছেন
মোহাম্মদ খাইরুল আমিন
•
03 মার্চ 2022, 10:25 দুপুর
•
352 বার পঠিত
দেশে ফিরেছেন লিবিয়ার ডিটেনশন সেন্টারে আটক ১১৪ বাংলাদেশি নাগরিক। বৃহস্পতিবার সকালে তারা ঢাকায় পৌঁছান।
লিবিয়ার বাংলাদেশ দূতাবাস আইওএমের সহায়তায় বাংলাদেশিরা দেশে ফিরেন।
বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে তারা ঢাকায় পৌঁছেছেন।
লিবিয়া নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামিম উজ জামান ফ্লাইটটি যথাসময়ে পরিচালনায় সর্বাত্মক সহযোগিতার জন্য লিবিয়ার অভিবাসন অধিদফতর ও মেতিগা বিমানবন্দরসহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ এবং আইওএমকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।