বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

লিবিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীকে বরখাস্ত করেছে দেশটির সরকার

অনলাইন নিউজ পোর্টাল 29 আগস্ট 2020, 07:34 বিকাল 235 বার পঠিত
লিবিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীকে বরখাস্ত করেছে দেশটির সরকার

লিবিয়ার অর্থনীতিতে ধস ও দুর্নীতির প্রতিবাদে রাজধানী ত্রিপোলিতে কয়েকদিন ধরেই বিক্ষোভ-সমাবেশ চলছে। রাজপথে এই বিক্ষোভ নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংস আচরণের অভিযোগে শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী ফাতি বাশাঘাকে বরখাস্ত করেছে দেশটির সরকার।

সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী ফায়েজ আল-সারাজের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ফাতির সম্পর্ক বেশ তিক্ত হয়ে উঠেছে। এর মধ্যেই ফাতিকে বরখাস্ত করা হলো। ত্রিপোলি ভিত্তিক গভর্নমেন্ট অব ন্যাশনাল অ্যাকর্ডের বিবৃতিতে বলা হয়েছে, বাশাঘাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং বিক্ষোভ নিয়ে তার বক্তব্য ও ত্রিপোলিসহ অন্য শহরে বিক্ষেভাকারীদের ওপর অজ্ঞাত বন্দুকধারীদের গুলি বর্ষণের ঘটনায় তদন্তের মুখোমুখি হবেন তিনি।

সামরিকভাবে শক্তিশালী শহর জিনতানের কমান্ডার ওসামা জেউইলির নেতৃত্বে গঠিত আঞ্চলিক বাহিনীকে ত্রিপোলির নিরাপত্তা নিশ্চিতকরণের আদেশ দেয়া হয়েছে।

এক বিবৃতিতে বাশাঘা জানিয়েছেন, তিনি তদন্তে সহায়তা করতে প্রস্তুত। কিন্তু স্বচ্ছতা নিশ্চিত করতে তা টেলিভিশনে প্রচারের দাবি জানান তিনি।

ত্রিপোলি ও মিসরাতা শহরের সশস্ত্র সংগঠনগুলোর মধ্যে দীর্ঘ কয়েক বছর ধরে উত্তেজনা বিরাজমান।