বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

লিবিয়া উপকূলে নৌকা ডুবির ঘটনায় অন্তত ১২০ জনের মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল 23 এপ্রিল 2021, 04:11 দুপুর 177 বার পঠিত
লিবিয়া উপকূলে নৌকা ডুবির ঘটনায় অন্তত ১২০ জনের মৃত্যু

লিবিয়া উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবির ঘটনায় অন্তত ১২০ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা জানিয়েছে, দুর্ঘটনার শিকার নৌকাটিতে করে অভিবাসীরা ইউরোপে পাড়ি দেয়ার চেষ্টা করছিলেন।

লিবিয়ার স্থানীয় একটি উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নৌকাটিতে প্রায় ১৩০ জন আরোহী ছিলেন।

এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হলেও জীবিত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে নৌকার আরোহীরা সবাই প্রাণ হারিয়েছে।

একটি সংস্থা বলছে, লিবিয়ার কোস্ট গার্ড অভিবাসীদের উদ্ধারে এগিয়ে আসেনি এবং উদ্ধারকারী দলকেও কোনো ধরনের সহায়তা করেনি। তারা সারারাত ধরে শতাধিক অভিবাসীকে এভাবে সাগরের পানিতে ভেসে থাকতে বাধ্য করেছে। যার পরিণতিতে এসব মানুষ প্রাণ হারিয়েছে।